পাবলিক প্লেসে মানা হচ্ছে না নিরাপদ স্বাস্থ্যবিধি
স্বাস্থ্য

পাবলিক প্লেসে মানা হচ্ছে না নিরাপদ স্বাস্থ্যবিধি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি থেকে:

ঝালকাঠি শহরের সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, বাজারসহ পাবলিক প্লেসে যারা চলাফেরা করেন, তাদের অধিকাংশই মাস্ক ব্যবহার করছেন না। মানছেন না নিরাপদ স্বাস্থ্যবিধি। প্রথম থেকে অধিকাংশ মানা হলেও করোনা দীর্ঘদিন স্থায়িত্ব থাকায় এখন আর তেমন কোনো আগ্রহ নেই। তারা অনেকটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। আবার অনেকেই বাধ্য হয়েই এ স্বাস্থ্যবিধি মানতে পারছেন না।

অভ্যাস না থাকায় পাবলিক প্লেসে প্রায় ৮৯ শতাংশ মানুষই মাস্ক ব্যবহার করছেন না। এর মধ্যে ৯৪ শতাংশ মানুষ নিরাপদ স্বাস্থ্যবিধি মানছেন না। কেউ বাধ্য হয়ে, আবার কেউ সুযোগ থাকা সত্ত্বেও মানছেন না। তবে খেটে খাওয়া মানুষ একেবারেই মানছেন না কোনো নিয়ম-নীতি। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তেমন কোনো কার্যক্রমও পরিচালিত হচ্ছে না।

শহরের প্রধান বাজারগুলো ঘুরে দেখা গেছে, কোনো দোকানদার মাস্ক ব্যবহার করছেন না। কোনে ক্রেতা তাদের মাস্ক পরতে বললে অনেক সময় ক্ষেপেও যান, এমন অভিযোগও রয়েছে। অনেকের থুতনির নিচে মাস্ক ঝুলানো দেখা গেছে। কেউ কেউ পকেটে ভাজ করে রেখেছেন।

প্রশাসন সঠিক তদারকি না করায় স্বাস্থ্যবিধি মানতে আগ্রহী হচ্ছেন না বলেও জানিয়েছেন কেউ কেউ।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, মাঝে মাঝে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়েই আগেই পেয়ে যান তারা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খোলা ভ্যানে করে ফল বিক্রেতা আ. মালেক জানান, মাক্স সব সময় ব্যবহার করা যায় না। শ্বাস নিতে কষ্ট হয় বলেই পকেট থেকে বের করে মুখে মাস্ক পরে নিলেন।

বাবু নামে আরেক দোকানদারের ছবি তুলতে গেলে দ্রুত মাস্ক পরতে দেখা যায়। পরে তিনি জানান, মাস্ক পরতে তার ভালো লাগে না।

একজন পথচারী প্রকাশ্যেই ধূমপান করছিলেন। তিনি বলেন, ‘কতো সময় আর মাস্ক মুখে পরে রাখা যায়?, তামাক ও পান খেতে মাস্ক খুলে পকেটে রেখেছি।’

জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান বলেন, শহরে মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা