খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
স্বাস্থ্য

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ও খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় গৃহবধূ সালেহা বেগমের (৩৮)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুল কুদ্দুসের স্ত্রী। করোনা উপসর্গ নিয়ে গত সোমবার (১০ আগস্ট) তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাশেমের (৪০)। তিনি নগরীর ১৭৪, শেরই বাংলা রোডের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে রোববার (৯ আগস্ট) থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাত ৮টা ৩৫ মিনিটে করোনা উপসর্গ নিয়ে কলেজছাত্র মুজাহিদ শেখের (১৮) মৃত্যু হয়। মুজাহিদ নগরীর লবণচরা থানার পুটিমারী এলাকার আমিরুল ইসলামের ছেলে। তাকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। এর আগে সোমবার রাত ১২টায় পাইকগাছা উপজেলার রহিমপুরের বাসিন্দা আব্দুর রউফের মেয়ে শাবানার (৩৫) মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সন্ধ্যায় করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ৭৩ জন রোগী খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে এবং করোনা সন্দেহে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা