বরগুনা জেনারেল হাসপাতালে এলো আরো দুটি ক্যানুলা মেশিন
স্বাস্থ্য

বরগুনা জেনারেল হাসপাতালে এলো আরো দুটি ক্যানুলা মেশিন

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: করোনা পরিস্থিতি মোকাবেলায় বরগুনায় নাগরিকদের অর্থায়নে আমাদের জন্য আমরা ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনা জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন প্রদানের কর্মযজ্ঞ দেখে জেলার দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎসচিব তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দুটি মেশিন দিয়েছেন।

সম্প্রতি তিনি বরগুনা সফর করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘বরগুনার নাগরিকরা স্বউদ্যোগে জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন কিনে দিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা বিদ্যুৎমন্ত্রণালয় থেকে আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে আরো দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন উপহার দেবো।’

রোববার (৯ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।

জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ রোববার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনের কাছে ক্যানুলা মেশিন ও অ্যাম্বুলেন্স বুঝিয়ে দেন। ইতোপূর্বে আমাদের জন্য আমরা ফাউন্ডেশন বরগুনার সর্বস্তরের নাগরিকদের অর্থায়নে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন কিনে দিয়েছে। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে মোট ছয়টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রস্তুত রয়েছে।

সাংবাদিক মুশফিক আরিফের উদ্যোগে আমাদের জন্য আমরা ফাউন্ডেশনের মাধ্যমে নাগরিকদের অর্থায়নে মেশিনগুলো কেনা হয়েছে। যা দিয়ে বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সাপোর্ট দেওয়া হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা