স্বাস্থ্য

কোরোনা ডেডিকেটেড হাসপাতালের তালিকায় এবার হলি ফ্যামিলি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকার কারণে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড করেছে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ২৫ এপ্রিল শনিবার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, হাসপাতালটি শুধু কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পরিচালিত হবে।

সেখানে আরও বলা হয়, এই হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য সব ব্যয় সরকার থেকে বহন করা হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য এরইমধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বাবুবাজারের মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ও নতুন ভবন এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা