স্বাস্থ্য

বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক:

করোনার স্বীকৃতিপ্রাপ্ত ওষুধ এখনও বেড় হয়নি। তবে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছু মাত্রায় কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। ভারত ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) দেবে বাংলাদেশকে।

রবিবার (১২ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে ভারত এই ওষুধ দিতে যাচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল, বাহরাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ।

সূত্র জানায়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। কিন্তু তাদের ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট দেওয়া হবে। দেশটিকে ৯ মেট্রিক টন কাঁচামালও সরবরাহ করবে ভারত।

খবরে বলা হয়েছে, ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট।

দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে।

এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক।

সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচসিকিউ ট্যাবলেট সরবরাহের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এই টুইট বার্তায় ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত চিরদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। ক্লোরোকুইন ট্যাবলেট প্রদানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা