স্বাস্থ্য

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট হচ্ছে করোনা হাসপাতাল

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আজ শনিবারের মধ্যে খালি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে ঢামেকের বার্ন ইউনিট খালি করার নির্দেশ দেয়।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, "সরকারের নির্দেশ পেয়েছি। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তরের প্রক্রিয়া শনিবার থেকে শুরু করবো। আগামীকালের মধ্যেই সব রোগীকে স্থানান্তরের চেষ্টা করবো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে
বলা হয়, "করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারিত করা অপরিহার্য হয়ে পড়েছে।"

সেখানে আরও বলা হয়, "এমতাবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বর্তমান রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনে স্থানান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা