ফিচার

চলে গেল সেই বিরল কুমির!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিনে মিত্র বাহিনীর ব্যাপক বোমা বর্ষণ ও গুলির লড়াইয়ের মাঝেও বেঁচে যাওয়া ইতিহাসের সাক্ষী কুমির 'স্যাটার্ন' মারা গেছে।

রাশিয়ার মস্কোর একটি চিড়িয়াখানায় সেটির মৃত্যু হল। কথিত আছে, নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের পোষা কুমির ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটির নাম দিয়েছিল 'স্যাটার্ন'।

মিসিসিপি কুমীরটির বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার (২৪ মে) সকালে 'স্যাটার্ন' বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

নাৎসি স্বৈরশাসক হিটলারের বিদেশি প্রাণী সংগ্রহের ব্যাপক আগ্রহ ছিল। তাঁর সংগ্রহে নানা প্রজাতির প্রাণী ছিল বলে জানা যায়। গুঞ্জন ছিল 'স্যাটার্ন' তাঁর ব্যক্তিগত পোষা প্রাণী ছিল।

আমেরিকায় জন্ম হয়েছিল 'স্যাটার্ন'এর। পরে ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে সেটি উপহার হিসাবে দেওয়া হয়েছিল। ১৯৪৩ সালে সেই চিড়িয়াখানার উপর ব্যাপক বোমা বর্ষণ হয়েছিল। চিড়িয়াখানার বাকি পশু-পাখি মারা গেলেও বেঁচে যায় একমাত্র 'স্যাটার্ন'। ব্রিটিশ আর্মির সেনারা স্যাটার্নকে খুঁজে পায় প্রায় তিন বছর পর। এর পর স্যাটার্নকে উপহার হিসাবে দেওয়া হয় মস্কোর চিড়িয়াখানায়।

গোটা চিড়িয়াখানা যখন ব্যাপক বোমা বর্ষণে তছনছ হয়ে গিয়েছিল, তখন স্যাটার্ন কী করে বাঁচল? এই ঘটনাটি রহস্য হয়েই থেকে গেল। মস্কো চিড়িয়াখানায় হিটলারের পোষা এই কুমীরটিকে দেখতে ব্যাপক ভিড় জমত। মস্কো চিড়িয়াখানায় যখন নিয়ে যাওয়া হয় তখন স্যাটার্নের বয়স ছিল ১০ বছর। অর্থাৎ গত ৭৪ বছর ধরে সেখানেই ছিল স্যাটার্ন। ফলে স্বাভাবিকভাবেই তাঁর চলে যাওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন খারাপ।

https://twitter.com/i/status/1264144771020439552

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি স্যাটার্নের পরিচর্যা করত তাকে ভালভাবে চিনত সে। রাগ হলে স্টিলের চামচ বা কংক্রিটের দেওয়াল ভেঙে দেওয়ার মতো শক্তি ছিল এটির। মিসিসিপি কুমির সাধারণত ৩০ থেকে ৫০ বছর বাঁচে। কিন্তু স্যাটার্ন ছিল বিরল। সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানায় আরেকটি কুমীর রয়েছে যার বয়স ৮০ বছর। স্যাটার্ন তার থেকেও বয়সে বড় ছিল। মস্কোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করে না যে স্যাটার্ন হিটলারের পোষা কুমীর ছিল।

সূত্র- বিবিসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে বাড়ছে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা