ফাইল ছবি
পরিবেশ

অবৈধ ইটভাটায় হুমকির মুখে জীববৈচিত্র্য

রংপুর ব্যুরো: রংপুর জেলাসহ বিভাগের ৮ জেলাজুড়ে কোনো নিয়মের তোয়াক্কা না করেই কৃষি জমি ও আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা।

আরও পড়ুন: বাঁশ দিয়ে লেন ভাগ, তবু যানজটে দুর্ভোগ

কৃষিজমি, জনবসতি ও গ্রামীণ পরিবেশের অভ্যন্তরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এসব ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করে চলছে। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। হুমকির মুখে পড়েছে কৃষিসহ জীববৈচিত্র্য।

এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশ সংশ্লিষ্টরা ও সচেতন মহল। তারা এসব অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে জনবল সংকটের কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালাতে হিমশিম খাচ্ছে রংপুর পরিবেশ অধিদফতর।

এক পরিসংখ্যানে জানা গেছে, রংপুর জেলাসহ বিভাগের ৮ জেলায় ১০৩৭টি ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ১৯৬টি। বাকি ৮৪১টি ইটভাটা সরকারি নিয়ম-নীতি না মেনে অবৈধভাবে গড়ে উঠেছে।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

এর মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে। সবচেয়ে কম অবৈধ ইটভাটা পঞ্চগড়ে রয়েছে।

পরিবেশ অধিদফতর বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তবে জনবল সংকটের কারণে অভিযানে ভাটা পড়েছে।

পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুরের ২৪৭টি ইটভাটার মধ্যে অবৈধ ২১৫টি। বৈধ মাত্র ৩২টি। লালমনিরহাটে ৫৬টির মধ্যে ২৯ অবৈধ এবং বৈধ ২৭টি, দিনাজপুরে ২৬৩টির মধ্যে অবৈধ ২০০টি আর বৈধ ৬৩টি, কুড়িগ্রামে ১১২টির মধ্যে ৭৯টি অবৈধ, পঞ্চগড়ের ৫০টি ইটভাটার মধ্যে অবৈধ ৩৯টি এবং ঠাকুরগাঁওয়ের ৮০টির মধ্যে ৭৩টি অবৈধ।

আরও পড়ুন: ঝালকাঠি নার্সিং কলেজে অচল অবস্থা!

এ জেলায় বৈধ ইটভাটা মাত্র ৭টি, নীলফামারীর ৫৬টির মধ্যে ৫০টি অবৈধ, বৈধ মাত্র ৬টি এবং গাইবান্ধার ১৭৩টি ভাটার মধ্যে ১৫৬টিই অবৈধ। এ জেলায় বৈধ মাত্র ১৭টি ইটভাটা। এসব ইটভাটায় পরিবেশ অধিদফতরের কোনো প্রকার ছাড়পত্র বা অনুমোদন নেই। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও নেই।

ফলে রংপুর বিভাগে ৮৪১টি ইটভাটা অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অমান্য করে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে এবং কৃষিসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

সচেতন মহল বলছে, কৃষিজমির টপ সয়েলই হচ্ছে ইটভাটাগুলোর মাটির উৎস। এতে একদিকে হাজার হাজার একর জমি পতিত হয়ে কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুন: বাংলাদেশে ১৬৫০ টন পেঁয়াজ পাঠাবে ভারত

কৃষক ও স্থানীয়রা জানান, প্রশাসন সাময়িক জরিমানা করলে বা চিমনি ভেঙে দিলেও কয়েক দিনের মধ্যেই আবারও ইটভাটা প্রস্তুত হয়ে যায়। এসব ইটভাটার ছাই মিশ্রিত ধোঁয়ায় গাছগাছালি ও ফসলের ক্ষেতে এসে আম, কাঁঠাল, লিচুর মুকুল ও রবিশস্যের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। পাশাপাশি কৃষি জমি কমছে।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতর রংপুর বিভাগীয় পরিচালক (উপ-সচিব) সৈয়দ ফরহাদ হোসেন জানান, বিভাগীয় পরিবেশ অধিদফতর রংপুর জেলাসহ বিভাগজুড়ে বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত রেখেছে।

সম্প্রতি একটি ইটভাটার মালিক ও ম্যানেজারকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতে অভিযান আরও জোরদার করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা