ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ বায়ুদূষণে ঢাকা পঞ্চম

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকা অবস্থান পঞ্চম।

আরও পড়ুন: তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৫৬ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ তালিকার শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর হচ্ছে ১৬৪। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে পশ্চিমবঙ্গের কলকাতা। কলকাতার স্কোর ১৫৮। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এছাড়া তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুচিং এর স্কোর ১৫৭। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এ দিন ঢাকার স্কোর হচ্ছে ১৫০। অর্থাৎ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ঐ প্রতিবেদনে বায়ুর ক্রমবর্ধমান দূষণের কারণে স্বাস্থ্যের ওপর যে বিপজ্জনক প্রভাব পড়ছে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা