ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

সান নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে আজ ঢাকা অষ্টম স্থানে রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রোববার (৬ আগস্ট) সকাল ১০ টা ২৫ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করা ইরাকের বাগদাদ শহরটির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৫। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর হচ্ছে ১৬৬। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৬৩। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এ তালিকায় ১১৩ স্কোর নিয়ে আজ রাজধানী ঢাকা অষ্টম অবস্থানে রয়েছে। অর্থাৎ এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রয়েছে এবং যারা ফুসফুসজনিত কোনো রোগে আক্রান্ত।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে, তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা