ছবি: সংগৃহীত
পরিবেশ
বায়ু দূষণ চরমে

থাইল্যান্ডে হাসপাতালে ভর্তি ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে বায়ু দূষণ প্রকট আকার ধারণ করায় গত সপ্তাহেই প্রায় ২ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে দেখা মিলল নীলগাইয়ের

শনিবার (১১ মার্চ) থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস করেন। শহরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যও।

আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে রাশিয়া

সম্প্রতি ব্যাংককে যানবাহনের ধোঁয়া, কারখানা থেকে নির্গমন হওয়া ধোঁয়া এবং কৃষিভিত্তিক পোড়ানো থেকে সৃষ্ট ধোঁয়ার ধূসর বায়ুতে আচ্ছন্ন রয়েছে।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়ু দূষণের কারণে চলতি বছরের শুরু থেকে দেশটিতে ১৩ লাখের বেশি মানুষ অসুস্থ হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহেই প্রায় ২ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা, আহত ২ শতাধিক

এ অবস্থায় থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের চিকিৎসক ক্রিয়াংক্রাই নামথাইসোং জানান, ঘরের বাইরে গেলে উচিত দূষণ বিরোধী উচ্চ মানের এন৯৫ মাস্ক পরা।

এছাড়া শিশু ও গর্ভবতী নারীদের ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি

গত বুধবার (৮ মার্চ) ব্যাংককের ৫০টি জেলায় সবচেয়ে বিপজ্জনক পিএম ২.৫ কণার অনিরাপদ মাত্রা রেকর্ড করা হয়েছে। এই কণা সহজেই রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।

থাই সরকারের দূষণ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, ব্যাংককের বেশিরভাগ এলাকায় পিএম ২.৫ এর মাত্রা নিরাপদ সীমার ওপরে রয়েছে। এছাড়া থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাইতে পরিস্থিতি আরও খারাপ। কৃষিনির্ভর এই অঞ্চলে বছরের এ সময় খড় পোড়ানো হয়।

আরও পড়ুন : ভারত থেকে ডিজেল আমদানি

প্রসঙ্গত, বস্তুকণা পিএম ২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের বিপজ্জনক কঠিন ও তরল কণার সমষ্টি। এটি মানব স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকার রোগ যেমন প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে ব্যাংককে বায়ু দূষণ চরমে ওঠায় শহর কর্তৃপক্ষ সবাইকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন : রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

গত বছর ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্ট পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি দিলেও বায়ু পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।

গভর্নরের একজন মুখপাত্র একভারুন্যু আম্রপালা বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে আরেকটি আদেশ জারি করতে দ্বিধা করবেন না।

আরও পড়ুন : আগামী সপ্তাহে কালবৈশাখী

তিনি আরও জানান, নার্সারি স্কুলগুলোতে বাচ্চাদের সুরক্ষার জন্য এয়ার পিউরিফায়ার ও বিশেষ ‘নো ডাস্ট রুম’ স্থাপন করা হয়েছে। এছাড়া যানবাহনের ধোঁয়া নিরীক্ষণের জন্য চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণে সারা বিশ্বে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারান হন। স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা