ঝড়-বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি
পরিবেশ

ঝড়-বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

সান নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে বিগত কয়েকদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছিল। অবশেষে রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে কিছুটা শীতল হয়েছে। আর এতেই মিলেছে কিছুটা স্বস্তি।

আরও পড়ুন : আত্মত্যাগ বৃথা যেতে পারে না

রোববার (২৭ মার্চ) রাত ৯টার আগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়, চলে বেশ কিছু সময় ধরে। অবশ্য সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল।

আবহাওয়াবিদ নেওয়াজ কবির সংবাদ মাধ্যমকে বলেন, রাত ৯টা পর্যন্ত আমরা ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। বৃষ্টিপাতের প্রবণতা শুরু হয়েছে। এ বৃষ্টিতে রাজধানীতে সাময়িকভাবে গরম কিছুটা কমেছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন : বাম জোটের হরতাল শুরু

রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন : মরে গেলেও ক্ষমা করব না

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা