রাজধানী ঢাকা (ছবি-সংগৃহীত)
পরিবেশ

সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া স্থাপনা নয়

নিজস্ব সংবাদদাতা: রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ।

মন্ত্রী আরও জানিয়েছেন, সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণ যাবে না।

আজ রোববার ( ৬ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা সভায় এসব কথা জানান এলজিআরডি মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায়ও এ সব তথ্য জানানো হয়।

আজকের আলোচনা সভায় রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলোর উদ্ধার কাজের বিষয়ে জোর দেন মন্ত্রী।

তিনি বলেন, কাউকে দোষারোপ করে নয়, জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দ্রুত পদক্ষেপ নিলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। যে কোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে।

এ ছাড়া তিনি আরও বলেন, রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটা শহরের জন্য কল্যাণকর নয়, তাহলে সে কাজ বন্ধ করে দিতে পারবে।

আরও পড়ুন: ই-কমার্স নিবন্ধন অ্যাপের উদ্বোধন

আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা