বিনোদন

মিলন-টয়ার চার পর্বের ধারাবাহিক

বিনোদন ডেস্ক:

আনিসুর রহমান মিলন ও মুমতাহিনা টয়ার কেমিস্ট্রিতে এবং এলিনা শাম্মীর গল্পে নির্মিত হচ্ছে চার পর্বের ধারাবাহিক 'দুটি কুঁড়ি একটি পাতা'। নাটকটি নির্মাণ করছেন পরিচালক এমদাদুল হক খান।

মিলন-টয়া জুটি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, মৌমিতা মৌ, আজম খান ও আনোয়ার হোসেন প্রমুখ।

ভিন্নধর্মী এক ভালোবাসার রোমান্টিক গল্প নিয়ে সম্প্রতি সাভারে নাটকটির শুটিং সম্পন্ন হয়ে এখন সম্পাদনার ঘরে অপেক্ষমান।

নাটকটির ব্যাপারে পরিচালক গণমাধ্যমকে বলেন, পরিচালক এমদাদুল হক খান বলেন, প্রিয় মানুষটির জন্য বড় ধরনের ত্যাগের উদাহরণ দেখা যাবে নাটকটিতে। যেটি ভিন্ন রকম এক ভালোবাসার। মিলন, টয়া ও মৌমিতাসহ সবাই চরিত্রকে পার্ফেক্টভাবে পর্দায় তুলে ধরতে নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।

'দুটি কুড়ি একটি পাতা'র গল্পে দেখা যাবে- বিদেশ থেকে দেশে ফিরে বাবার বন্ধুর মেয়ে সোমাকে বিয়ে করতে সিলেটে যান রেহান। সোমা ছোট বেলায় দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারায়। কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পর সোমার ছোট বোন তমা রেহানের প্রেমে পড়েন।

কিন্তু ছোট বোনকে মায়ের মতো আগলে রাখেন সারাক্ষণ। বোনের পছন্দকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেন তিনি। তাই বিষয়টি টের পেয়ে রেহানকে বিয়ে করতে আপত্তি জানান সোমা। কিন্তু রেহান বেঁকে বসেন, তিনি সোমাকেই বিয়ে করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন! বিষয়টি জেনে চরম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তমা।

নাটকে রেহান চরিত্রে মিলন, তমা চরিত্রে টয়া ও সোমা চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা।

নির্মাতা জানান, রেডফক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি চলতি মাসেই নাগরিক টিভির পর্দায় প্রচারিত হবে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা