বিনোদন

এবার রিয়ার সমর্থনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিছিল

বিনোদন ডেস্কঃ

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় কারাগারে রয়েছেন রিয়া চক্রবর্তী। প্রেমের গুঞ্জন ছড়ালেও সুশান্তের ভালো বন্ধু হিসেবে দাবি করতেন রিয়া। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়া জানান, সুশান্তের প্রেমিকা ছিলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রিয়াকে সম্প্রতি গ্রেফতার করা হয়।

এদিকে বাঙালি অভিনেত্রী রিয়ার সমর্থনে ভারতের পশ্চিমবঙ্গে মিছিল করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সংগঠনের টুইটার পেজে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সেই মিছিলের ছবি পোস্ট করে বলা হয়েছে, বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর ওপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।

উক্ত দাবি নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশানুসারে প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে ওয়েলিংটন মোড় পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

এর আগে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রিয়ার সমর্থনে একাধিক টুইট করেছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে সুশান্তের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়। তবে সুশান্তের মৃত্যু, তার অর্থ লোপাটের অভিযোগে গ্রেফতার হননি রিয়া। তিনি গ্রেফতার হয়েছেন মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা