সংগৃহীত ছবি
বিনোদন

আসছে নতুন মুখের ‘‌দেনা পাওনা’

বিনোদন প্রতিবেদক: দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। ধারাবাহিকটিতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে নতুন মুখদের। নতুন মুখের সন্ধানে এর আগেই দীপ্ত টেলিভিশন ঘোষণা দিয়েছিল অডিশনের। চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার অডিশন থেকে পাওয়া চূড়ান্ত অভিনয়শিল্পীরা অভিনয়-কর্মশালার পর এরই মধ্যে শুটিং শুরু করেছেন।

আরও পড়ুন: আইসিইউতে ফারুকী

ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির জানান, অভিনয় একটি দক্ষতা। নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের ধারাবাহিকে আসা নতুন মুখেরা প্রায় সবাই থিয়েটারের সাথে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। এখন ক্যামেরার সাথে তাদের বন্ধুত্ব করিয়ে ফেলাটাই আমাদের কাজ।

তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহদাত হোসেনের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সাথে ‘দেনা পাওনা’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেনসহ আরও কিছু নতুন মুখ।

আরও পড়ুন: কথা রাখলেন সালমান

দীপ্ত টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম এজাজ উদ্দীন আহমেদ শান্ত বলেন, দীপ্ত টেলিভিশন প্রথম থেকেই নতুন শিল্পীদের সুযোগ দিয়ে আসছে। ইন্ডাস্ট্রি যখন তারকার পেছনে ছুটেছে দীপ্ত টেলিভিশন তখন আনকোরা শিল্পীদের দিয়ে নির্মাণ করেছে পালকী, অপরাজিতা, খুঁজে ফিরি তাকে, মান অভিমান, মাশরাফি জুনিয়রের মতো দীর্ঘ ও সফল ধারাবাহিক। একইভাবে দেনা পাওনাতেও দীপ্ত টেলিভিশন সুযোগ দিয়েছে নতুনদের। এবারে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে দীপ্ত টিভির অডিশনকে বিস্তৃত করা হয়েছে। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরেও দীপ্ত টেলিভিশন অডিশন নিয়ে পৌঁছাবে। আমরা সারা দেশের অভিনয়প্রতিভাকে একত্রিত করতে চাই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা