ছবি-সংগৃহীত
বিনোদন

শাহরুখের মান্নাতে বেকহ্যাম!

বিনোদন ডেস্ক: ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড ব্যাকহামের ভারত সফর নিয়ে বলিউড তারকাদের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। তিনি ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসাবে। গুজরাতে ইউনিসেফের কাজ সেরে মুম্বাইয়ে পা রাখেন বেকহ্যাম। সেদিন ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখেন ওয়াংখেড়েতে বসে। ম্যাচ শেষে বেকহ্যাম যান তারকা খচিত বলিউড পার্টিতে।

আরও পড়ুন: কটাক্ষের জবাব দিলেন দীপিকা

মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ফুটবল তারকার জন্য পার্টি রেখেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপূর ও তার শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। পার্টিতে ভিড় জমিয়েছিলেন বলিউডে একাধিক তারকাও। সেই তালিকায় ছিলেন অর্জুন কাপূর, মালাইকা অরোরা, কারিশ্মা কাপূরের মতো তারকারা। পার্টি শুরু হওয়ার আগে বেকহ্যামকে স্বাগত জানাতে বাড়ির বাইরে আসেন সোনম ও আনন্দ। শুধু সোনমের বাড়িই নয়, মুম্বাইয়ে বেকহ্যাম ঢু মেরেছেন অনেক জায়গায়ই। শুক্রবার (১৬ নভেম্বর) দেশে ফিরে যান বেকহ্যাম। তার আগে বৃহস্পতিবার রাতে মান্নাতে ঢোকেন ফুটবল তারকা।

আরও পড়ুন: আজকে কিছু ভুল নিউজ দেখলাম

শাহরুখ খান আলাদা ভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির ব্যবস্থা করেন বলিউডের বাদশা। যদিও কারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, কী কারণে এই পার্টি, সবটাই লোকচক্ষুর আড়ালেই রেখেছেন শাহরুখ। অন্য দিকে সোনম-আনন্দের বাড়ির অন্দরের পার্টির ছবি ভাইরাল সামাজিকমাধ্যমের পাতায়। সেই পার্টিতে বেকহ্যামকে ঘিরে ছিলেন বলিউডের তারকারা। কখনও দেখা গেল ফুটবল তারকার হাতে জড়ানো সাদা ফুলের মালা। কখনও আবার পানীয়ের গ্লাস। কখনও আবার তাকে জড়িয়ে ছবি তুললেন কারিশ্মা। এ ছাড়াও মুম্বাইয়ের মেটার অফিসে সারা আলি খানের সঙ্গে দেখা যায় ফুটবল তারকাকে। এক কথায় বেকহ্যামের ভারত সফরের প্রতিটা মুহূর্ত কাটল বেশ ব্যস্ততার মাঝেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা