ছবি: সংগৃহীত
বিনোদন

কটাক্ষের জবাব দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি এক মন্তব্য নিয়ে রোষের মুখে পড়েন তিনি। এবার এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: কোহলির জীবনীচিত্রে সুযোগ পাবেন রণবীর?

রণবীর কাপুরের সাথে প্রেম ও ব্রেকআপের সময় মিডিয়ায় বিভিন্ন মুখরোচক খবর রটে। এছাড়া একাধিক তারকা ক্রিকেটারের সাথেও নাম জড়িয়েছে তার। পরে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, রণবীরের সাথে ডেট করার সময়ও অন্য পুরুষদের সাথে মেলামেশা করতেন তিনি। তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না।

এ মন্তব্যকে ঘিরে কটাক্ষের মুখে পড়েছিলেন দীপিকা। এবার এ বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন: তিশার আত্মহত্যার চেষ্টা!

তিনি বলেন, আমি যদি কোনো কিছু বিশ্বাস করে বলে থাকি, তবে দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।

উল্লেখ্য, ২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগে ওপেন রিলেশনশিপে ছিলেন তারা।

আরও পড়ুন: বিয়ের রহস্য জানালেন কারিনা

দীপিকার ঝুলিতে এখন একের পর এক সিনেমা। তাকে আগামী দিনে দেখা যাবে ‘ফাইটার’, ‘কল্কি ২৯৯৮ এডি’, ‘সিংহাম থ্রি’ ছবিতে।

রণবীরের আছে ‘ডন থ্রি’র মতো ছবি। এ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এছাড়া ‘সিংহাম’-এও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। এরপর শুরু করবেন আদিত্য চোপড়ার নাম ঠিক না হওয়া একটি সিনেমা।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা