বিনোদন

অরিজিতের কনর্সাট বাতিল

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার গান মানেই অন্যরকম এক অনুভূতি। নিজ দেশ ছাড়াও তার কণ্ঠ ছড়িয়ে গেছে সারাবিশ্বে।

আরও পড়ুন : এটা টাকার অসম্মান, দান কর: আতিফ

অরজিতের কনসার্ট মানেই আলাদা এক ধরনের উন্মাদনা। তবে এবার তার কনসার্টের অনুমতি দিলো না ভারতীয় পুলিশ।

ভারতীয় একাধিক গণমাধ্যমে থেকে জানা যায়। চণ্ডীগড় সেক্টর ৩৪-এর গ্রাউন্ডে অরিজিত সিংয়ের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকঠাক পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় পুলিশ এই কনসার্টে অনুমতি দেয়নি।

আরও পড়ুন : শাকিবের মুখে হিন্দি

পুলিশ জানায়, অরিজিতের কনসার্টে কমপক্ষে পাঁচ হাজার গাড়ি আসবে। কিন্তু আয়োজকদের তরফে পার্কিংয়ের পরিকল্পনার কথা প্রশাসনকে জানানো হয়নি। সে কারণেই অরাজকতার সৃষ্টি হতে পারে। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনারের কাছে এ প্রসঙ্গে লিখিত কারণ জানিয়েছে।

শুধু তাই নয়, অরিজিতের কনসার্টে কমপক্ষে ২০ হাজার দর্শক আসবে, কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। পুলিশের তরফ থেকে এ-ও জানানো হয়েছে, পার্কিংয়ের সঠিক ব্যবস্থা না থাকলে পুলিশের তরফে সেই দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টি হবে, তাই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত।

আরও পড়ুন : রজনীকান্তের সিনেমার ভিলেন গ্রেফতার

এদিকে দীর্ঘ দিনের দ্বন্দ্ব মিটিয়ে অরিজিৎ গান করেছেন সালমান খানের ‘টাইগার ৩’ ছবিতে। দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-অরিজিতের। একে-অপরের সঙ্গে কাজ তো দূরের কথা, ছায়াও মাড়াতেন না।

প্রসঙ্গত, ২০০৫ সালে ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে নজরে আসেন অরিজিৎ সিং। এরপর কম্পোজার শংকর-এহসান-লয় এবং প্রীতমের সহকারী হিসেবে ছয় বছর কাজ করেন। ২০১১ সালে মার্ডার-টু সিনেমায় ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা