সংগৃহীত
বিনোদন

অসুস্থ সাবিলা নূর   

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন সাবিলা। এসময় সকলের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: সৃজিত এখনো নিষ্ঠুর

সাবিলা লিখেছেন, আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন। তবে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে নাকি নিজ বাসাতেই অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সাবিলার সে পোস্টে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকে আবার খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর জবাবও দিতে দেখা যায় তাকে।

রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধু মাত্র ব্যাংককের প্রভাব’। যুবকের এমন মন্তব্যর জবাবে তিনি লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা ব্যাংককের প্রভাব হল কিভাবে?’

আরও পড়ুন: সময় নষ্ট করার সুযোগ নেই

এরপর এ অভিনেত্রী লিখেছেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’

এখানেই থামেননি এ অভিনেত্রী। সেই ভক্তের মন্তব্যর জবাবে তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, আপনি কাউকে যদি ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।’

সাবিলার এমন মন্তব্য ভক্তদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে। তারাও অভিনেত্রীর পাশে আছেন, প্রিয় তারকাকে নিজেদের হৃদয়েই রাখছেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা