ছবি-সংগৃহীত
বিনোদন

সৃজিত এখনো নিষ্ঠুর

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সাথে জুটি বেঁধে কাজ করেছেন।

আরও পড়ুন: সময় নষ্ট করার সুযোগ নেই

নির্মাতা সৃজিতের ‘দশম অবতার’সিনেমার শুটিংয়ের কাজ ইতোমধ্যে শেষ। এখন ডাবিংয়ের কাজ চলছে। প্রায় ৫ বছর পর সৃজিতের সাথে কাজ করলেন জয়া।

সেই অভিজ্ঞতা কেমন ছিল সে বিষয়েই আনন্দবাজারের সাথে কথা বলে জয়া জানান, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

আরও পড়ুন: শাকিবের পারিশ্রমিক এক কোটি!

জানা যায়, এই সিনেমার জন্য নির্মাতার প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন সৃজিত।

২০১১ সালে মুক্তি পায় সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’। ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই ২ ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পাবে দশম অবতার’ সিনেমাটি। এই ছবিটিতে জয়া ছাড়াও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা