সংগৃহীত
বিনোদন

ওটিটিতে পরীমনির ‘পাফ ড্যাডি’

বিনোদন ডেস্ক: রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘পাফ ড্যাডি’। এতে পরীমনিকে সেখানে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যেখানে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন!

আরও পড়ুন: তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’!

অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে সজলকে দেখা যায়।নির্বাচনের আগে যে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নন, ‘সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পাফ ড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় !

সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সব ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে?

সহীদ উন নবী’র পরিচালনায় এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

আরও পড়ুন: নার্স হিসেবে নির্মাতার পছন্দ মিথিলা

২০ টাকা দিয়ে সাবক্রাইব করে থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ দর্শকদের উপভোগ করতে হবে।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই। সব কিছু কাটিয়ে আমরা ভালো একটি কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি।

প্রত্যেক শিল্পী-কলাকুশলী অনেক সাপোর্ট করেছেন এখানে। যার কারণে আমরা ‘পাফ ড্যাডি’ মুক্তি দিতে পেরেছি। আমাদের বিশ্বাস, কনটেন্টটি দর্শকরা উপভোগ করবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা