ছবি-সংগৃহীত
বিনোদন

নতুন লুকে চমকে দিলেন বুবলী!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনোমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সরব তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নতুন লুকে ধরা দিলেন এই নায়িকা। সোনালী রঙের ছোট চুলে নায়িকাকে যেন চেনাই দায় ভক্তদের।

আরও পড়ুন : প্রতারনার দায়ে গ্রেফতার মডেল

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।

ওই ছবিতে গোল্ডেন রঙের বব হেয়ার কাটে দেখা যায় বুবলীকে। সেই সঙ্গে নায়িকার পরোনে রয়েছে ব্লু আর হলুদ রঙের কম্বিনেশনের একটি পোশাক। হালকা মেকআপে বেশ লাস্যময়ী রুপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। নতুন লুকে যেন রীতিমতো চমকে দিলেন ভক্তদের।

জানা গেছে, ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। নতুন এ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

আরও পড়ুন : অবশেষে নিষিদ্ধ অভিনেত্রী চমক!

‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে।

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।

নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটিতে অন্যান্য চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলা প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা