আপত্তিকর পোস্টারের জন্য ক্ষমা চাইলো নেটফ্লিক্স
বিনোদন

আপত্তিকর পোস্টারের জন্য ক্ষমা চাইলো নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ফরাসি সিনেমা ‘কিউটিজ’-এ এমন পোস্টার ব্যবহার করে স্ট্রিমিং সাইটটি বিপাকে পড়ে যায়। পরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো।

নেটফ্লিক্স তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, কিউটিজ সিনেমার আপত্তিকর পোস্টার শেয়ার করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পোস্টারটি ঠিক ছিল না। সানড্যান্স পুরষ্কার জেতা এই সিনেমার প্রচারের জন্য এই পোস্টারটি ব্যবহার উচিৎ হয়নি। ইতিমধ্যে আমরা ছবির পোস্টার এবং বর্ণনা পরিবর্তন করে দিয়েছি।

উল্লেখ্য, ফরাসি এ ছবিটির গল্প গড়ে উঠেছে এগারো বছরের এমির গল্প নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মাইমুনা দুকোর। করোনা সংকটের জেরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। পরে তা নেটফ্লিক্সে মুক্তি পায়। কিন্তু ছবির পোস্টার নিয়ে আপত্তি তোলেন নেটিজেনরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা