জি বাংলার নাটকে জ্ঞান ফেরাতে টয়লেটের স্ক্রাবার!
বিনোদন

জি বাংলার নাটকে টয়লেটের স্ক্রাবার!

বিনোদন ডেস্ক:

ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এই ধারাবাহিকের একটি দৃশ্য, যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে হাসাহাসি।

ধারাবাহিকের যে দৃশ্য নিয়ে এত মাতামাতি তাতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় বেডে থাকা রোগীকে বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনও রোগীর ক্ষেত্রে যেরকমভাবে শক দেওয়া হয় সেরকম!

গল্প-দৃশ্য সবই ঠিক ছিল, কিন্তু নেটিজেনদের চোখ পড়ে ডাক্তারদের হাতের ওই ‘বিকট বস্তু’, যেটা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল! অতঃপর সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য ভাইরাল হতেই এ নিয়ে শুরু হয় মশকরা।

অবশ্য এই ঘটনার জন্য ‘কৃষ্ণকলি’র প্রযোজক সুশান্ত দাস ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। এ বিষয়ে তিনি জানান, ‘দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময়েই আমরা ‘চিটিং’ করি, প্রকৃত জিনিসের বদলে তার বিকল্প ব্যবহার করে। এটাও সেই রকমই ছিল। পাঁচদিনের কাজ সাতদিনে করতে হচ্ছে। না চাইলেও এ ধরনের ত্রুটি হয়েই যায়।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা