ছবি: সংগৃহীত
বিনোদন

‘প্রিয়তমা’ আবেগতাড়িত করেছে

বিনোদন ডেস্ক : ঈদের দিন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে সপরিবারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আরও পড়ুন : ইধিকার মন বাংলাদেশে

রোববার (২ জুলাই) সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি তাকে আবেগতাড়িত করেছে।

পলক বলেন, শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

প্রতিমন্ত্রী বলেন, আমি খুবই গর্বিত-আনন্দিত এ সিনেমাটি দেখে। ‘প্রিয়তমা’ মাইলফলক সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে।

আরও পড়ুন : অবসাদে ভুগছেন কাজল

‘প্রিয়তমা’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা সিনেমা হলে আসুন। পরিবারকে সাথে নিয়ে ‘প্রিয়তমা’ দেখুন।

আরও পড়ুন : সংসার কেন ভাঙব?

প্রসঙ্গত, দেশের প্রায় ১০৭ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা