শাকিব খান ও ইধিকা পাল/ছবি: সংগৃহীত
বিনোদন

ইধিকার মন বাংলাদেশে

বিনোদন ডেস্ক: প্রথমবারের বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড কিং শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ ছবিতে জুটি বাঁধেন তিনি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’ ভক্তদের প্রশংসায় সিক্ত

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইধিকা জানান, “আমি এখন কলকাতায়। তবে ‘প্রিয়তমা’র জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ, অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে ‘প্রিয়তমা’ দেখব।’

এইদিকে, আজ তার জন্মদিন। বিশেষ দিনটি আরও উৎসবমুখর হয়েছে ‘প্রিয়তমা’ ও বাংলাদেশের দর্শকের কল্যাণে।

আরও পড়ুন: এসেছে শাকিবের 'ও প্রিয়তমা'

অভিনেত্রীর বলেন, “প্রিয়তমা’ সিনেমাটির কারণে আমার জন্মদিনটি বহুগুণে রঙিন হয়ে উঠেছে। ওপার বাংলার এত এত মানুষ আমাকে উইশ করছে যা দেখে আমি তো রীতিমতো অবাক। মনে হচ্ছে আমি সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।’

প্রসঙ্গত, আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সারাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা