ছবি-সংগৃহীত
বিনোদন

শাকিবের আশীর্বাদ আমার সঙ্গে আছে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ার শুরু থেকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একটানা ৯টি সিনেমা অভিনয় করেন। তবে ২০১৯ সালে সর্বপ্রথম শাকিব বলয় ভাঙেন বুবলী। চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধেন এই নায়িকা।

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বুবলী-নিরব জুটির অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। সিনেমাটি নায়িকার কাছে একটু বেশি স্পেশাল কারণ শাকিব খানের অনুমতি নিয়ে ছবিতে বুবলীর অন্তর্ভুক্তি নিশ্চিত করেন নিরব।

আরও পড়ুন : শাকিব খানকে মিস করব

নিরব জানান, ‘ছবির গল্পটা শুনে আমার মনে হলো এই চরিত্রের জন্য বুবলী মানানসই। কিন্তু পরিচালক (সৈকত নাসির) বললেন, উনি তো শাকিবের বাইরে কাজ করেন না। তাকে বললাম, আমি শাকিব ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। এরপর শাকিব ভাইকে এক মিনিটে গল্পটা শোনাই। তাকে বলি, এই চরিত্রের জন্য আমরা বুবলীকে চাচ্ছি। উনি বললেন, ওকে করো তাহলে। এভাবেই বুবলীকে ক্যাসিনোতে কাস্ট করা।’

এদিকে আসন্ন ঈদে বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে অথচ কোনোটাতেই নেই শাকিব। তাই ঈদে শাকিবকে মিস করবেন বলে জানিয়েছেন বুবলী। সেইসঙ্গে অভিনেত্রী মনে করেন, শাকিবের আশীর্বাদ সবসময়ই তার সঙ্গে রয়েছে।

বুবলী বলেন, ‘উনি (শাকিব খান) আমার প্রথম সিনেমার নায়ক। এরপর দীর্ঘ সময় একটানা জুটি বেঁধে কাজ করেছি। সেদিক থেকে ওনার প্রতি একটা টান তো অবশ্যই আছে। তাকে অবশ্যই মিস করব।

আরও পড়ুন : এফডিসিতে কুরবানি দেবেন না পরীমনি

নায়িকা আরো বলেন, তবে এবার একটু কম (মিস) করব। কেননা, প্রিয়তমা নিয়ে তিনিও আছেন ঈদের সিনেমাতে। আমার সিনেমার পর আমি প্রিয়তমা দেখব। ইনফ্যাক্ট আমাদের সবার সিনেমাই দেখা উচিত। তাহলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আর নিরব ভাই তো বলেছেনই, ওনার পারমিশন নিয়ে আমাকে এই সিনেমায় কাস্ট করেছেন। সেদিক থেকে তার আশীর্বাদ আমার সঙ্গেই আছে।

‘ক্যাসিনো’ সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ধাঁচের। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে নিরব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা হোসেন দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা