কাজল
বিনোদন

আমার লজ্জা নেই

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল বলেছেন, জীবনে দুটো জিনিস আমার নেই। যৌন আকাঙ্ক্ষা আর লজ্জা। কেউ যদি বলে, এই একটু লজ্জা পাও, আমি তাকে পাল্টা জিজ্ঞাসা করি, কীভাবে পাব বলে দাও। ওরা আমায় দেখিয়ে দেয়, আর তখনই চোখ নিচু করে আমি লজ্জা পাওয়ার অভিনয় করি। আমার মধ্যে ওই অনুভূতিটাই নেই, কিন্তু যদি আমায় বলে দেওয়া হয় আমি ঠিক তা করে নেই।

আরও পড়ুন: ঐ সব প্রাক্তন প্রেমিকার মতো নই

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘লুস্ট’(কামলালসা, যৌনলালসা) নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী।

মূলত ওয়েব সিরিজ ‘লাস্ট সিরিজ’-এর দ্বিতীয় পার্টে দেখা যাবে কাজলকে। অমিত শর্মার এ সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আর সেই ওয়েব সিরিজেই যৌন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে গিয়ে বেগ পেতে হয়েছে তাকে।

কাজলের অভিনীত ওই সিরিজে আরও থাকছেন বলিপাড়ার বেশকিছু জনপ্রিয় মুখ। এতে কাজল ছাড়াও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্ত প্রমুখ। চলতি মাসের ২৯ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে এ সিরিজটি।

আরও পড়ুন: উপস্থাপনায় অপু, নাচবেন বুবলী

উল্লেখ্য, কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। কর্মজীবনে তিনি বারটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জিতেছেন। তার মাসী নূতনের সাথে যৌথভাবে তিনি সর্বোচ্চ পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড ধরে রেখেছেন। ২০১১ সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা