ফাইল ছবি
বিনোদন

শাকিব খানকে মিস করব

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সিনেমার এ সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পথচলা। গত রোজার ঈদেও শাকিব খানের সাথে জুটি বেঁধে মুক্তি পায় বুবলীর সিনেমা।

আরও পড়ুন: আমার লজ্জা নেই

কিন্তু এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বুবলীর দুই সিনোমার কোনোটাতেই নেই শাকিব। শাকিব খানের এই অনুপস্থিতিকে মিস করবেন করবেন বলে জানান বুবলী।

শুক্রবার (২৩ জুন) ‘ক্যাসিনো’ সিনেমার প্রেস মিটে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন এ নায়িকা।

আরও পড়ুন: কেন বাদ পড়লেন দর্শনা?

বুবলী বলেন, ‘এটা তো আমাদের প্রফেশন। দিনশেষে সবাই আমরা সহশিল্পী। ওই জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে। এ ছাড়া নীরব ভাই তো বললেন, এ ছবিতে আমাকে নেওয়ার ব্যাপারে তিনি শাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। ওই জায়গা থেকে আমি যেখানেই কাজ করি বা করছি তার (শাকিব খান) আশীর্বাদ তো থাকছেই। আর মিস করার ব্যাপারটি থাকবেই। সততার সঙ্গে বলছি, অবশ্যই মিস করব।’

প্রসঙ্গত, ঈদুল আযহায় বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। ‘ক্যাসিনো’ও ‘প্রহেলিকা’। অ্যাকশন থ্রিলার ঘরানার ক্যাসিনোতে বুবলীর বিপরীতে আছেন নীরব। আর প্রহেলিকায় আছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা