ফাইল ছবি
বিনোদন

চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারব না

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। স্টার জলসা চ্যানেলে প্রচারিত জনপ্রিয় 'মন নিয়ে কাছাকাছি' সিরিয়ালে অভিনয় করেছেন বাসবদত্তা।

আরও পড়ুন: কার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা?

শুটিংয়ের ফাঁকে মেয়েকে সামলানো, অর্থাৎ কী ভাবে কর্মজীবন এবং ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অভিনেত্রী? সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানালেন নিজের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে নানা তথ্য।

চরিত্র বাছাইয়ে ছোট পোশাক পরা বা চুম্বনদৃশ্যে অভিনয় করতে চান কি না এমন প্রশ্নে বাসবদত্তা বলেন, ‘হাঁটুর উপরে পোশাক পরতে আমার তেমন সমস্যা নেই। তবে চুম্বনদৃশ্য নিয়ে সমস্যা আছে। যেমন- একটি কাজ এসেছিল, যেখানে একটি লিপলক এর দৃশ্য ছিল। তাই সেটাও না করে দিই। আমার নিজের কিছু নীতি আছে সেটা থেকে সরতে পারব না। এত কিছুর পরেও তো ভাল কাজ করছি।’

আরও পড়ুন: কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ

বাসবদত্তা আরও বলেন, হয়তো খুব ভাল কাজ হাতছাড়া করার জন্য প্রথমে মনখারাপ হয়। তার পর আবার ঠিক হয়ে যায়। মনে হয়, একটা দু’মিনিটের দৃশ্যের জন্য এত ভাল কাজ হাতছাড়া হয়ে গেল! খুব আক্ষেপও হয়। কিন্তু ওই জায়গায় আত্মত্যাগ করতে পারব না।

পেশিবহুল হিরো পছন্দ নয় জানিয়ে বাশবদত্তা বলেন, আমার কোনও দিন ইচ্ছে করে না। কখনও নিজের কেরিয়ারকে এই ভাবে দেখিনি। আর তা ছাড়া আমার পেশিবহুল হিরো পছন্দ নয়। আমি যা করেছি তাতেই খুব তৃপ্ত এবং খুশি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা