ফাইল ছবি
বিনোদন

সবার আমায় দরকার

বিনোদন ডেস্ক: সব সময়ই প্রমাদ গুনেন নোরা ফতেহি, এই বুঝি ফোন এল! প্রায় নাকি প্রযোজকরা তাকে ফোন দেন খারাপ ছবি উতরে দেয়ার জন্য।

আরও পড়ুন: আমার প্ল্যান বি ছিল ফ্যাশন

অভিনেত্রী জানান, প্রযোজকরা তাকে মূলত ফোন করেন খারাপ ছবি উতরে দেয়ার জন্য। কয়েকটি গানের দৃশ্যে উপস্থিতি রাখারই অনুরোধ সেগুলি। যেন নোরা রাজি হলেই ছবিগুলি দাঁড়িয়ে যাবে! নোরার দাবি, সেই সব প্রস্তাবের অধিকাংশই তিনি প্রত্যাখ্যান করেছেন।

তবে, নোরা চান না শুধুমাত্র একজন নর্তকী হিসেবেই তার পরিচিতি তৈরি হোক। আইটেম গান কিংবা বিশেষ এক ধরনের গানের সঙ্গেই শুধু নোরাকে নাচতে বলেন ছবি নির্মাতারা, যে ব্যাপারটা একেবারেই পছন্দ নয় তার।

আরও পড়ুন: প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্বীকার করেই নিলেন যে তার সঙ্গে কাজ করা কঠিন। পান থেকে চুন খসলে তার সমস্যা হয়, শর্তেরও শেষ নেই। কিন্তু নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত করে ধরেছেন। প্রযোজকদের ভয়ার্ত ফোনের গল্প বলতে বলতে হেসে ওঠেন নোরা। বললেন, “জানি না কেন সবার আমায় দরকার! নিশ্চয়ই এতে আত্মশ্লাঘা বোধ করি, নিজেকে দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ বলেও মনে হয়। তাই বলে সব কিছুতে কি হ্যাঁ বলা যায়!”

প্রসঙ্গত, ‘দিলবার’ এবং ‘গরমি’-র মতো গানে নোরার উপস্থিতি বিপুল জনপ্রিয় হয়েছে। এ ছাড়া ‘ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে অভিনয় করেছেন নোরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা