ইলিয়ানা ডি ক্রুজ
বিনোদন

প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ মা হতে চলেছেন। তারপর থেকে অনাগত সন্তানের বাবা কে, এ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। যদিও তিনি সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: একটুও হাসতে দেখা যাবে না

কিন্তু গর্ভাবস্থার বিভিন্ন সময়ের ছবি শেয়ার করছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। কখনো নিজের বেবিবাম্প শেয়ার করেছেন, কখনো আবার পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের টুকরো ছবি তুলে ধরেছেন। কিন্তু ইলিয়ানা তার সন্তানের বাবাকে রেখেছেন আড়ালে। এবার অবশ্য ধীরে ধীরে আড়াল ভাঙছেন। বেবিমুনে গিয়ে নতুন খবরের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে, সাগরপারে এক পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ইলিয়ানা। হাত রেখেছেন একে অপরের হাতে। নজর কেড়েছে দুজনের হাতের আংটি। এমনিতেই ইলিয়ানার সন্তানের বাবা কে, এই জল্পনা তুঙ্গে। এর মধ্যে এই ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিতে চাইছেন ইলিয়ানা? দুজনের হাতের আংটি দেখে অনেকের অনুমান, তাহলে কি বাগদান সারলেন অভিনেত্রী। সেখানেও আড়ালেই থেকেছেন তিনি। অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা।

বছর কয়েক আগেও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা। ২০১৯ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। তারপর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন অভিনেত্রী। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তার।

আরও পড়ুন: স্বামীর সাথে মারামারি করে সংবাদ সম্মেলন

একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? নাকি সাগরপারের রহস্যময় পুরুষ অন্য কেউ? নিজের প্রেমিককে কবে প্রকাশ্যে আনবেন অভিনেত্রী, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, ইলিয়ানা ডি ক্রুজ মূলত তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। ডি ক্রুজ ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছিলেন। তিনি পোকিরি (২০০৬), জলসা (২০০৮), কিক (২০০৯) এবং জুলায়ি (২০১২) সহ বিভিন্ন তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তামিল চলচ্চিত্রে ডি'ক্রুজ কেদি (২০০৬) এবং শঙ্করের নানবান (২০১২)-তে অভিনয় করেছেন। ২০১২ সালে ডি'ক্রুজ অনুরাগ বসুর বর্ফী!-এর মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। তারপরে তিনি ম্যায় তেরা হিরো (২০১৪), রুস্তম (২০১৬) এবং রেইড (২০১৮)-এ অভিনয় করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা