ছবি-সংগৃহীত
বিনোদন

বলিউড অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : আন্ধেরির একটি অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : অবশেষে ক্ষমা চাইলেন নোবেল!

সোমবার (২২ মে) বিকেলে আন্ধেরির ১১ তলার যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন তারই বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আদিত্য সিং রাজপুতকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা যায়, এক বন্ধু তার মরদেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।

সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়ালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বাইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন : গাছে উঠে পড়লেন মিমি

আদিত্যর ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়ির বারে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন তিনি। বার থেকে মুম্বাই স্কাইলাইনের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘সানডে ফানডে উইথ বেস্টিজ’। তবে এখনও সামনে আসেনি পোস্টমর্টেম রিপোর্ট।

‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন আদিত্য। এছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘লাভ’, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শোতেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা