ছবি: সংগৃহীত
বিনোদন

না ফেরার দেশে মনোবালা

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তামিল অভিনেতা ও নির্মাতা মনোবালা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন : ভক্তকে ধাক্কা দিলেন শাহরুখ

বুধবার (৩ মে) চেন্নাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ তামিল সিনেমা সংশ্লিষ্টরা। চেন্নাইয়ের এলভি প্রসাদ রোডে মনোবালার বাসভবনে মৃতদেহ জনসাধারণের দেখার জন্য রাখা হবে।

আরও পড়ুন : গায়কের বাসা থেকে পুরস্কার চুরি

গত ২ সপ্তাহ ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে গত জানুয়ারিতে বুকে ব্যথা অনুভব করায় অ্যাঞ্জিও-চিকিৎসা করেছিলেন মনোবালা।

সুপারস্টার রজনীকান্ত মনোবালার প্রয়াণে শোক প্রকাশ ও তার পরিবারকে সমবেদনা জানিয়ে টুইটারে লিখেছেন, আমার প্রিয় বন্ধু মনোবালার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন বিখ্যাত পরিচালক ও অভিনেতা। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র মাতাবেন অপু বিশ্বাস

মনোবালা কৌতুক ও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন। তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। ৩৫ বছরের ক্যারিয়ারে ৪৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন মনোবালা। এরপর ২৪ টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। ‘পিল্লাই নীলা’, ‘ওরকাভালান’, ‘এন পুরুষশানথান এনাক্কু মাত্তুমথান’, ‘কারুপ্পু ভেলাই’, ‘মাল্লু ভেট্টি মাইনর’ এবং ‘পারাম্বরিয়াম’ তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।

খবর : পিঙ্কভিলা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা