ছবি-সংগৃহীত
বিনোদন

সাবানের ফেনায় ডুবে গেছেন নোরা!

বিনোদন ডেস্ক : খোলামেলা রূপে উদ্দাম নৃত্যের চমকেই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফেতেহি। কিন্তু এবার ব্যতিক্রমি সাজে অনুরাগীদের চমকে দিলেন তিনি। সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে তাঁর উপস্থিতি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে নোরা যে পোশাক পরেছেন তা বাতাস ভরা বালিশ, না সাবানের ফেনা-এ নিয়ে নেটদুনিয়ার চলছে বিভিন্নমুখি আলোচনা।

আরও পড়ুন : অতীত ভুলে প্রেমে পড়েছেন কঙ্গনা!

সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে তুমুল আলোচনা চলছে- এ আবার কী পোশাক! কী উদ্ভট দেখাচ্ছে নোরাকে! নোরা কী পরেছিলেন তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। ভাইরাল ভিডিওতে নোরার মুখ ছাড়া কিছুই চোখে পড়ার উপায় নেই। ফ্রেমজুড়ে নোরার ধবধবে সাদা পোশাক।

বিশাল দুই হাতাওয়ালা গাউনে নোরাই যেন ঢাকা পড়ে গিয়েছেন! গলাবন্ধ গাউনের গলা থেকে বুক পর্যন্ত রূপালি কাজ। তার পরই বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে দুটি বিশাল আকৃতির হাতা! তারপর দুহাতের পাতায় সাদা দস্তানা। এ কেমন সাজ নোরার! হেসেই মরছেন সবাই।

আরও পড়ুন : ‘জ্বীন’ দেখলেই লাখ টাকা পুরষ্কার!

নোরার এ সাজ দেখে এমন মন্তব্য ভেসে এলো নেটদুনিয়ায়, ম্যাম, আমার বালিশদুটো ফেরত দিন, ঘুমাব। আবার কেউ লিখলেন, ওর বোধ হয় জ্বর এসেছে। চিকিৎসক বলেছেন, সব সময় কম্বল মুড়ি দিয়ে ঘুরতে। তাড়াতাড়ি সেরে উঠুন নোরা।

আরেকজন তার পোশাকের হাতাগুলোকে হাওয়া ভরা ব্যাগের সঙ্গে তুলনা করে লিখলেন, এয়ারব্যাগ সুরক্ষা হিসেবে ভালো। আবার কারও বক্তব্য, এই বালিশ আকৃতির পোশাক তারও চাই, কারণ এটা পরে যেখানে সেখানে ঘুমিয়ে পড়া যাবে। এমন মন্তব্যে হাসির বান সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে, যদিও নোরা এখনো মুখ খোলেননি।

আরও পড়ুন : সঙ্গে মোবাইল রাখেন না পরীমনি

প্রসঙ্গত, নোরা নাচতে ভালোবাসেন। রিয়েলিটি শো দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। সেই থেকে বিভিন্ন সিনেমায় তাকে ‘আইটেম ডান্সার’ হিসেবে দেখা গেছে। সর্বশেষ সিদ্ধার্থ মলহোত্র এবং রকুল প্রীত সিংহ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এ দেখা গিয়েছে তাকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা