প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন

পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই

বিনোদন ডেস্ক: ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে কেউ কাস্ট করছিল না। এই খেলায় আমি পারদর্শী ছিলাম না। স্বাভাবিকভাবে এসব রাজনীতির কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যার জন্য বলেছিলাম, আমার বিরতি প্রয়োজন। আর মিউজিক আমাকে পৃথিবীর অন্য একটি অংশে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। আমি যে চলচ্চিত্রগুলো পাইনি, সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই।

আরও পড়ুন: বলিউড যার রূপের ছটায় বুদ ছিল!

সম্প্রতি আর্মচেয়ার এক্সপার্ট শিরোনামে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। এসময় বলিউড ছাড়ার কারণ হিসেবে তিনি এ কথা বলেন।

২০১৩ সালে ‘গার্ল রাইজিং’ শিরোনামে একটি হলিউডের ডকুমেন্টারিতে কাজ করেন তিনি। তারপরও বলিউডের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। ২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করে তাক লাগিয়ে দেন প্রিয়াঙ্কা। এরপর মার্কিন টিভি সিরিজ ও টক শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে। মূলত, এরপর বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে!

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

আরও পড়ুন: লাস্যময়ী নুসরাতের রূপের রহস্য

উল্লেখ্য, ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া। তার দুই বছর পর তামিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে। অনেক সংগ্রামের পর বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন এই নায়িকা।

মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য কতটা সংগ্রাম করেছেন প্রিয়াঙ্কা তা তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা