সংগৃহীত
বিনোদন

তাঁর পাশে বসলে ঘুম এসে যায়

বিনোদন ডেস্ক : সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই। কারণ সারা দিনের ক্লান্তি দূর করে ঘুম। তাই দিনের শেষে মানুষ এমন এক জনকে খোঁজে যাঁর পাশে ঘুমালে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। পাওয়া যায় মানসিক শান্তি।

এনই একজনকে খুঁজে পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর কথায়, “তাঁর পাশে বসলে ঘুম এসে যায় তাড়াতাড়ি। সব অবসাদ এক মিনিটে দূর হয়ে যায়।”

আরও পড়ুন : সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

কার পাশে ঘুমালে দ্রুতই ঘুমের রাজ্যে প্রবেশ করেন পরীমণি ? কে সে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই মানুষটির ছবিসহ নাম প্রকাশ করেছেন এই নায়িকা। যাকে ঘিরে তার এই আদুরে ভালোবাসা। সে আর কেউ নন, পরী-রাজপুত্র রাজ্য।

ছবিতে দেখা যায় ছেলে রাজ্যকে ছেলেকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছেন পরীমণি। মাকে কাছে পেয়ে রাজ্যও অনেক শান্তিতে। ক্যাপশনে পরীমণি লেখেন,,“ভালবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।”

আরও পড়ুন : ‘আপত্তি’ তুলে নেবে ভারত

ধারণা করা হচ্ছে, বাস্তবে বসে দুজনের সেই গভীর ঘুমের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন রাজ্যর বাবা চিত্রনায়ক শরিফুল রাজ।

সদ্য ৬ মাসে পা দিয়েছে শরিফুল রাজ ও পরীমণির ছেলে রাজ্য। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘটা করে ছেলের ‘মুখে-ভাত’ আয়োজন করেন পরীমণি। যেখানে নিমন্ত্রিত হন পথশিশুরা।

আরও পড়ুন : কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

যদিও তাঁর আগে গোটা জানুয়ারি জুড়ে বেশ টানাপড়েন চলে রাজ ও পরির দাম্পত্যে। একটা সময় আসে, যখন রাজের সঙ্গে বিচ্ছেদের কথা প্রায় ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে আবার রাজের সঙ্গে সংসার করেছেন বিতর্কিত এই নায়িকা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা