ছবি: সংগৃহীত
বিনোদন

জীবনে আর বিয়ে করতে চাই না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের দায়ের করা মামলায় জেলে রয়েছেন স্বামী আদিল ডুরানি। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামীর নামে এ মামলা করেন রাখি।

বর্তমানে মাইসুরুর জেলে রয়েছেন আদিল। সেখান থেকে রাখি সাওয়ান্তকে ফোন করে জানিয়েছেন তিনি রাখি সাওয়ান্তের জীবনে ফিরে যেতে চান।

আরও পড়ুন: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন জয়া!

এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আদিল যদি ফিরে আসতে চায় তবে তাকে লিখিত দিতে হবে যে, সে আর কখনো আমার সঙ্গে প্রতারণা করবে না, শারীরিকভাবে নির্যাতন করবে না, আমার কাছ থেকে যে টাকা নিয়েছে তা ফেরত দেবে, নারীদের সঙ্গে আর খারাপ আচরণ করা যাবে না এবং আমার সঙ্গে যে বিয়ে হয়েছে সেটাতেই থাকতে হবে। আদিলকে এসব শর্ত বলার পর আইনিভাবে লিখিত দিতে রাজি নয় সে। তাহলে কি আদিল ফিরতে চায় আমাকে খুন করে প্রতিশোধ নিতে? আদিল ফেরার পর যদি এমন কিছু ঘটে তবে সেই দায় কে নেবে?’

আরও পড়ুন: এবার অনাথ চরিত্রে মিথিলা

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি আদিলকে কখনো ডিভোর্স দেব না। কারণ আমি চাই না আর কোনো মেয়ের জীবন ও নষ্ট করুক। আমি এই জীবনে আর বিয়েও করতে চাই না; সন্তানও চাই না। আমার ছাত্র-ছাত্রীরাই আমার সন্তান। মাদার তেরেসা বিয়ে করেননি। তিনি অভাবী বাচ্চাদের দেখাশোনা করেছেন। যদিও আমি তার ধারেকাছে নেই, কিন্তু চেষ্টা তো করতে পারি।’

প্রসঙ্গত, দুবাইতে রাখি সাওয়ান্ত ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেছেন। কয়েক দিন আগে এর উদ্বোধন করে দুবাই থেকে ভারতে ফিরেছেন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা