ছবি-সংগৃহীত
বিনোদন

সালমান খুব ছ্যাঁচড়া

বিনোদন ডেস্ক: ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছিল পাকিস্তানের অভিনেত্রী সাবা কারামের।

আরও পড়ুন: ওমরাহ করতে গেছেন মাহি

প্রথম ছবিতেই বেশ পরিচিতি পান সাবা। তবে দু’দেশের কূটনৈতিক পরিস্থিতির কারণে আপাতত পাকিস্তানি তারকাদের কাজ করায় নিষেধাজ্ঞা রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবার একটি পুরানো ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে তিনি জানান, সালমান খান রাজি থাকলেও, তিনি সালমানের সঙ্গে কাজ করতে রাজি হবেন না। শুধু তাই নয়, বলিউডে সকলের ভাইজান নাকি তার চোখে ‘ছ্যাঁচড়া’ জানিয়েছিলেন পাক অভিনেত্রী।

‘হিন্দি মিডিয়াম’এর সাফল্যের পর নিজের দেশে এক সাক্ষাৎকার সাবা ভারতীয় অভিনেতাদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। সেই তালিকায় ছিলেন সালমান খান, রণবীর কাপূর, রীতেশ দেশমুখ, ইমরান হাসমি।

আরও পড়ুন: ব্যায়ামের ছবি দিয়ে কটাক্ষে মিমি

পাকিস্তানের ওই টক শো-তে তাকে জিজ্ঞেস করা হয়, এদের মধ্যে কেউ যদি প্রেম প্রস্তাব দেন, তবে কাকে তিনি ‘হ্যাঁ’ বলবেন, আর কাকে তিনি ‘না’ করবেন। প্রথমেই নাম আসে সালমানের। তখনই সাবা বলেন, ‘সালমান ভীষণ অন্য ররকম, কোরিয়োগ্রাফারের কথা শোনে না, নিজের মতো করে সবটা।’ রীতেশ দেশমুখকে বি-গ্রেড অভিনেতা বলেন সাবা।

ইমরান হাসমি সম্পর্কে বলেছিলেন, ‘ওর সঙ্গে থাকলে মুখের ক্যানসার হবে।’ এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকে দেশে সাবার নিন্দায় সরব হন সালমানের অনুরাগীরা। এ ছাড়াও নিন্দিত হন সাবা, তার বিভিন্ন মন্তব্যের জন্য।

আরও পড়ুন: নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই

পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। সাবা জানান, ভারতীয় সিনেমার প্রতি ও সেখানকার শিল্পীদের প্রতি সম্মান রয়েছে তার। যা বলেছেন সবটাই মজার ছলে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তা তো হয়ে গিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা