ছবি: সংগৃহীত
বিনোদন

কঙ্গনা বলিউডে, মাঠে মা!

বিনোদন ডেস্ক : সবুজে ভরা এক মাঠে বসে গাছের পরিচর্যা করছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা। সম্প্রতি এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এই মহিলা আর কেউ নন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মা।

আরও পড়ুন : প্রাক্তনকে মনে পড়লে যা করবেন

বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা। মায়ের মাঠে কাজ করা নিয়ে গর্বিত তিনি। ছবিটিতে মুভি মাফিয়াদের দৃষ্টি আকর্ষণ করে কঙ্গনা জানান, কিছুতে ভয় না পাওয়ার শিক্ষাটা পারিবারিকভাবে পেয়েছেন তিনি।

তার মা দিনের অনেকটা সময় মাঠে কাজ করেন জেনে অবাক হন অনেকে।

আরও পড়ুন : সিনেমাপ্রেমীদের নীরবতায় আশ্চর্য জয়া

এ সময় অভিনেত্রীর মায়ের সারল্যের প্রশংসাও করেন নেটাগরিকরা।

সামাজিক মাধ্যমে কঙ্গনা লিখেছেন, আমি রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী পরিবারের মেয়ে। কিন্তু আমার মা গত ২৫ বছর ধরে একটি সরকারি স্কুলে সংস্কৃতের শিক্ষিকা। তিনি প্রতিদিন ৭-৮ ঘণ্টা মাঠে কাজ করেন। উনি বাইরে খেতে পছন্দ করেন না, বিদেশে যান না। এমনকি মুম্বাইয়ে ছবির সেটেও যেতে চান না। এগুলোর জন্য জোর করলে উল্টো আমাকেই বকেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তিনি আরও লেখেন, ‘মুভি মাফিয়াদের বুঝতে হবে, আমি কার থেকে এই ব্যক্তিত্ব পেয়েছি। এই শিক্ষার কারণে আমি যার-তার বিয়েতে নাচতে পারি না।’

অভিনেত্রী এখানেই থামেননি। কঙ্গনা জানান, তিনি কারো কাছে হাত পাততে শেখেননি। কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে হয় তা শিখেছেন মায়ের কাছ থেকেই।

আরও পড়ুন : ঢাকার বায়ু কতটা অস্বাস্থ্যকর?

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি পরিচালনা ও প্রযোজনা করছেন কঙ্গনা। ‘ইমার্জেন্সি’ ছবিতে লগ্নি করতে গিয়ের জন্য নিজের সর্বস্ব বন্ধক রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, এই ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, সতীশ কৌশিক প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা