ছবি-সংগৃহীত
বিনোদন

শাকিবকে প্রত্যাখ্যান করলেন পূজা!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সরকারি অনুদানের ‘মায়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল চিত্রনায়িকা পূজা চেরির।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হয়েছিলেন পূজা!

কিন্তু এবার সেই সিনেমায় কাজ করছেন না বলেই জানালেন এই নায়িকা। ২০২২ সালে ‘মায়া’ প্রসঙ্গে পূজা বলেছিলেন, যেহেতু আমাদের সুপারস্টার শাকিব খান বলে দিয়েছেন নায়িকা হিসেবে পূজা থাকছেন, ব্যাপারটা অবশ্যই সত্যি। কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলেই শাকিব খান আমার নাম ঘোষণা করেছেন। নায়িকা হিসেবে আমি থাকছি।

যদিও সেসময় চরিত্র নিয়ে কিছু বলতে চাননি পূজা। আনুষ্ঠানিকভাবে সবকছিু জানানো হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে এবার সুর পাল্টালেন পূজা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লেখেন, বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না।

আরও পড়ুন: জোভানের সাথে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা

পূজা আরও লেখেন, যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।

এর আগে শাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন উঠেছিল। যদিও বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু মুখরোচক এমন গুঞ্জনে শাকিবের সঙ্গে সিনেমার কাজ হারাতে শুরু করেছেন পূজা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা