বিনোদন

মুক্তি পেতে যাচ্ছে ‘শনিবার বিকেল’ 

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় চার বছর ধরে নানান কারণে সেন্সরে আটকে ছিল খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ । অবশেষে এল সুখবর - সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই।

আরও পড়ুন: মুক্তির আগেই টিকিট বিক্রির ধুম

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়।

এদিন আপিল কমিটির সদস্যরা সিনেমাটির নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন এবং তার আলোকে মতামত দেন সিনেমাটি নিয়ে । বলা হয় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।

সংবাদমাধ্যমকে শ্যামল দত্ত বলেন, আমরা ছবিটি ছেড়ে দিয়েছি মুক্তির জন্য। শর্ত সাপেক্ষে শনিবার বিকেল মুক্তিতে আর বাধা নেই। শর্তটি হলো, ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে - এটি হলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত হয় সাত সদস্যের সেন্সর আপিল কমিটি। কমিটিতে ছিলেন সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

আরও পড়ুন: আশেক মাহমুদ আর নেই

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল‘ সিনেমাটি গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, ইয়াদ হুরানি, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা