ইমন
বিনোদন

বিশ্ব ইজতেমায় ইমন

সান নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।

দ্বিতীয় পর্বের ইজতেমায় অন্যান্য মুসল্লিদের মধ্যে চিত্রনায়ক মামনুন হাসান ইমনও আসেন ইজতেমা ময়দানে। এখানে তিনি তিনদিন সময় দেবেন বলে জানিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ইজতেমায় আসেন চিত্রনায়ক ইমন। এসেই তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমায় অংশ নেন ইমন। ইজতেমার দ্বিতীয় পর্বে তিনদিন সময় দেবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বিশেষ করে বিপুল সংখ্যক বিদেশি মুসল্লি বুধবার রাত থেকে ময়দানে এসে অবস্থান নেন।

আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়ে যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তাবলয়।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা