ছবি : সংগৃহিত
বিনোদন

ডেভিড ক্রসবি আর নেই

বিনোদন ডেস্ক : মার্কিন ফোক রকস্টার ডেভিড ক্রসবি (৮১) মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন : রাখি সাওয়ান্ত গ্রেফতার

ষাটের দশকে এ রকস্টার দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার গিটার ও সুরের মূর্ছনায় মুগ্ধ রকপ্রেমীরা। জীবদ্দশায় তিনি পেয়েছেন নানা পুরস্কার।

প্রায় সাত দশকের ক্যারিয়ারে ব্যান্ডের পাশাপাশি একক গানও প্রকাশ করেছেন তিনি। বিশ্বজুড়ে আলোচিত ‘এইট মাইলস হাই’, ‘উডেন শিপস’, ‘অলমোস্ট কাট মাই হেয়ার’–এর মতো গানের সহলেখক ছিলেন তিনি। ‘দ্য বার্ডস’ ও ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’-ব্যান্ডের সদস্যদের সঙ্গে গানগুলো লিখেছেন তিনি।

আরও পড়ুন : নতুন রূপে পূর্ণিমা!

ডেভিড ক্রসবির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ। ক্রসবির স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন ক্রসবি । তিনি অস্কারজয়ী হলিউড সিনেমাটোগ্রাফার ফ্লয়েড ক্রসবির সন্তান।

আরও পড়ুন : রাজ আমার জীবনের রাজা!

১৯৬৪ সালে প্রথমবারের মতো সংগীত জগতে পা রাখেন এই ফোক রকস্টার।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা