ছবি-সংগৃহীত
বিনোদন

বাংলাদেশ আমার বাবার দেশ

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন এ নায়িকা।

আরও পড়ুন: ঢাকায় ভক্তদের মুখোমুখি শ্রীলেখা

এবার শ্রীলেখার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনী করতে ঢাকায় এসেছেন তিনি।

আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রদর্শনী হয়।

প্রদর্শনী শেষে বাংলাদেশের গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, এ দেশের বেশকিছু ভুয়া নিউজ পোর্টাল আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে আপনারা এ ধরনের নিউজ করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আপত্তিকর শিরোনাম দিয়ে আমাকে নিয়ে নিউজ করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না।

উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। এতে অভিনয়ে আরও আছেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্রের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘এবং ছাদ’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে।

আরও পড়ুন: পঙ্কজকে খাওয়াতে চান জয়া

উৎসব আয়োজক সূত্রে জানা গেছে, রোববার (১৫ জানুয়ারি) ঢাকায় এসেছেন শ্রীলেখা। সোমবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী হয়েছে। ১৯ মিনিট দৈর্ঘের এ সিনেমার প্রদর্শনী শেষে এটি নিয়ে কথা বলেন শ্রীলেখা। একই মিলনায়তনে ২১ জানুয়ারি দুপুর ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।

এদিকে ‘এবং ছাদ’ শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা