বিনোদন

জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট, বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। নায়িকা হিসেবে বলিউডে এক দশক পার করেছেন। এক সাক্ষাত্কারে আলিয়া ভাট বলেন ‘জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই, আমার কাছে যেটি কাজ, তা অন্য কারো জন্য কাজ নাও হতে পারে।

আরও পড়ুন: ‘পুষ্পা’র সঙ্গে তুলনা করবেন না

২৯ বছর বয়েসে বিয়ে ও মা হওয়া নিয়ে নানারকম সমালোচনার মুখে পড়েন আলিয়া। অনেকেই বলেছেন— আলিয়ার ক্যারিয়ার শেষ। ক্যারিয়ারের সেরা সময়ে বিয়ে-সন্তান নেওয়া আলিয়ার ভুল সিদ্ধান্ত। এসব বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে সমালোচনা চলছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন আলিয়া ভাট।

বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে আলিয়া ভাট বলেন—‘জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই। আমার কাছে যেটি কাজ, তা অন্য কারো জন্য কাজ নাও হতে পারে। আমি এমন একজন যে সারাজীবন নিজের হৃদয়ের কথা শুনে এসেছি। আপনি জীবন নিয়ে পরিকল্পনা করতে পারেন না। জীবনেরই একটি পরিকল্পনা রয়েছে, যা আপনাকে অনুসরণ করতে হবে। তা সেটা সিনেমা হোক বা অন্য কিছু। আমি সবসময় আমার হৃদয়ের সিদ্ধান্তকে গ্রহণ করেছি। ক্যারিয়ারের সেরা সময়ে বিয়ে এবং সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কে বলল, বিয়ে ও সন্তানের মা হওয়া আমার ক্যারিয়ার বদলে দেবে? যদি এমন কিছু হয়ও তাতে আমার কিছু যায় আসে না। সন্তান নেওয়ার জন্য জীবনে কখনো অনুশোচনা করব না। আমার জীবনের সেরা সিদ্ধান্ত এটি। এর আগে আমি কখনো এতটা আনন্দিত ও পূর্ণতা বোধ করিনি।’

বিয়ে-সন্তান নিলেই ক্যারিয়ার শেষ হয়ে যায়— এমন ভাবনার সঙ্গে একমত নন আলিয়া। তার ভাষায়, ‘একজন মায়ের কাছে তার প্রতিটি মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ। একজন অভিনেত্রী হিসেবে নিজের উপর বিশ্বাস আছে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ভালো অভিনেতা হয়ে থাকেন এবং মানুষ যদি আপনার কাজ পছন্দ করেন; তবে আপনার কাছে কাজের প্রস্তাব আসবেই। আর যদি কাজ না আসে, তাহলে আসবে না! ধরে নিতে হবে, এটি আপনার জন্য ভালো সময় নয়। আমি আমার কাজ ও জীবনের মুল্য বুঝি। আর শক্তভাবে এ দুটো বিষয়ের ব্যালেন্স করতে চাই। মন যা চায় তাই করুন।’

আরও পড়ুন: তোমার সময় দুর্দান্ত কাটুক

প্রসঙ্গত, গত বছরের ১৪ এপ্রিল এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা