বিনোদন

সর্বকালের সেরা অভিনেতা শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান শুধু বলিউডেই খ্যাতিমান নন, বিশ্বজুড়েই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। কেবল অভিনয় দক্ষতাই নয়, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তার বিনয়ী স্বভাবের জন্য তিনি হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। হয়েছেন বিশ্বনন্দিত তারকা।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

এই তালিকায় আছে মার্লন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট, আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিলিন মনরো, ক্রিশ্চিয়ান বেলে, হিথ লেজার ও মরগান ফ্রিম্যানের মতো খ্যাতিমান অভিনেতার নাম।তবে শাহরুখ ছাড়া আর কোনো ভারতীয়ই জায়গা পায়নি সেই তালিকায়।

সম্প্রতি বিশ্বের অন্যতম লিডিং ম্যাগাজিন প্রকাশ করেছে সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর তালিকা। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান।কিছুদিন আগেই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তাকে দেখে শ্যারন স্টোন যেভাবে অবাক হন, তা দেখে সহজেই বোঝা যায় যে, তিনিও শাহরুখ খানের ভীষণ ভক্ত।

সোশ্যাল মিডিয়ায় দ্য এম্প্যায়ার প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। সাধারণ মানুষের ভোটেই তৈরি করা হয়েছে এ যাবৎ সর্বকালের সেরা ৫০ সেরা অভিনেতার তালিকা। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবরে এ তথ্য জানা গেছে।

শাহরুখের একাধিক উল্লেখযোগ্য কাজের কথা উল্লেখ করা হয়েছে তালিকাটিতে। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গব- এর চরিত্র ইত্যাদি।

এদিকে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিক্স প্যাক নিয়ে অ্যাকশন মুডে ফিরছেন তিনি। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। এরই ‘পাঠান’ সিনেমার একটি গান প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে এখন তুমুল আলোচনা-সমালোচা চলছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

প্রসঙ্গত, ‘পাঠান’ নিয়ে বিতর্ক তুঙ্গে। চার বছর ধরে শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছে তার ভক্তরা। তেমনই এই ছবি বন্ধের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। অ্যাকশনে ভরপুর এই ছবি প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। সেই গানে শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে সমালোচনা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা