বিনোদন

অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

বিনোদন ডেস্ক: এবার অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী হলেন ‘পোড়ামন’ তারকা মাহিয়া মাহি। তিনি দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর পদ পেয়েছেন।

আরও পড়ুন: ভালো থাকো সবসময় রিয়াজ

বুধবার (২৬ অক্টোবর) রাতে মাহি নিজেই ফেসবুকে খবরটি জানান। একসঙ্গে দুটি জায়গায় ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর পদ পেয়েছেন এই নায়িকা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের সেই দুটি পাতাই মূলত ফেসবুকে প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে মাহি লেখেন ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে জুড়ে দেন পদ দুটির কথা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের একটিতে লেখা, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন নায়িকা। অন্যটিতে আছে, সংগঠনটির রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন: বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

মাহির স্বামী রাকিব সরকারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের ছেলে রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর মতো এবার মাহিও যোগ দিলেন সংগঠনটির সঙ্গে।

এদিকে, জন্মদিন উপলক্ষে স্বামী রাকিব সরকার মাহির জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন নায়িকা স্ত্রীকে। বঙ্গবন্ধুর মুখচ্ছবির ভাস্কর্য আর তার গড়া দলের পদ দুই মিলিয়ে মাহির এবারের জন্মদিনটা অন্যরকমই হয়ে উঠল।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

প্রসঙ্গত, সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এর আগে ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়।

মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করছেন।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ ঘটে ২০২১ সালের জুন মাসে। বর্তমানে তিনি গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা