আনুশকা শর্মা
বিনোদন

তুমি অদ্ভুত সুন্দর

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘তুমি (বিরাট কোহলি) সুন্দর! তুমি অদ্ভুত সুন্দর। আজ রাতে তুমি মানুষকে আনন্দ দিয়েছো; তাও দীপাবলির আগের সন্ধ্যায়।’

আরও পড়ুন: জ্যাকুলিনের কোনো দোষ নেই

অভিনেত্রী বলেন, ‘তুমি বিস্ময়কর। তোমার দৃঢ়তা, বিশ্বাস মানুষের মনে দোলা দেয়। আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাচটি আজ রাতে দেখলাম। যদিও আমাদের মেয়েটি ছোট। সে জানে না, তার মা কেন পাগলের মতো নেচেছে, বন্যপ্রাণীর মতো ঘরে চিৎকার করেছে। একদিন সে বুঝতে পারবে সেই রাতে তার বাবা সেরা ইনিংস খেলেছিল; যা অনেক কঠিন ছিল।’

আনুশকা বলেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। তোমার শক্তি সংক্রামক। তুমি আমার ভালোবাসা। তোমাকে ভালোবাসি।’

আরও পড়ুন: কিডনি বিক্রি করতে চাওয়া যুবকের পাশে জায়েদ

এর আগে নাটকীয়তা শেষে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে ভারত। পাকিস্তানের করা ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় রোহিত বাহিনী। আর সেটা সম্ভব হয় বিরাট কোহলির বীরত্বে। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করেন তিনি। ৫৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত এই নায়ক।

ভারতের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। মেয়েকে নিয়ে বাসায় বসে ম্যাচটি দেখেছেন তিনি। প্রিয় মানুষটির পারফরম্যান্সে মুগ্ধ এই অভিনেত্রী। আনন্দে পাগলের মতো নেচেছেন বলে জানিয়েছেন আনুশকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা